Hi

১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিহত কালামের ব্যাংক হিসাবের নমিনি নিয়ে বিভ্রান্তি—বোন, নাকি স্ত্রী?

  • মো. লিমন
  • আপডেট সময় : ১০:০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১৩০ জন দেখেছে

আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের ব্যাংক হিসাবে তাঁর বোনকে নমিনি করা হয়েছে—এ দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়ালেও তা সঠিক নয় বলে জানিয়েছেন নিহতের স্ত্রী আইরিন আক্তার। তিনি বলেন, এ বিষয়ে তাঁর সঙ্গে কেউ কথা বলেনি এবং ছড়ানো তথ্য বিভ্রান্তিকর।

গত ২৬ অক্টোবর দুর্ঘটনায় নিহত হন বেসরকারি চাকরিজীবী আবুল কালাম। ঘটনার দুই দিন পর থেকেই ফেসবুকের বিভিন্ন পেজে ‘স্ত্রীকে বঞ্চিত করে বোনকে নমিনি করা হয়েছে’—এমন পোস্ট ভাইরাল হয়। এতে নিহতের পরিবার বিব্রত পরিস্থিতিতে পড়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কথা বলতে গিয়ে আইরিন বলেন,
“কে নমিনি, সেটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যা বলা হচ্ছে, তা আমাদের কেউ বলেনি। বিষয়টি ভুলভাবে ছড়ানো হয়েছে।”

এমন দাবির বিরোধিতা করেছেন কালামের ছোট বোন লাইজু আক্তারও। তিনি বলেন,
“ভাই বিয়ের আগে যেসব ব্যাংক হিসাব খুলেছিল, সেখানে আমরা বোনরা নমিনি ছিলাম। কিন্তু বিয়ের পর নমিনি পরিবর্তন করা হয়েছে। এখন তাঁর ব্যাংক হিসাব ও জমিসহ সম্পত্তির নমিনি তাঁর স্ত্রী।”

আইরিন জানিয়ে বলেন, স্বামীর মৃত্যুর পর তাঁর ব্যবহৃত ফোন, পাসপোর্ট ও মানিব্যাগ প্রথমে পুলিশের জিম্মায় ছিল। পরে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে কোন ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে—এ বিষয়ে তিনি অবগত নন।

আইরিনের খালাতো ভাই আরিফ হোসেনও ভাইরাল তথ্যটি ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলে উল্লেখ করেন।
“আমরা কেউই বলিনি যে নমিনি তাঁর বোনেরা। অথচ ওই ভুল তথ্য শেয়ার হচ্ছে হাজারো জায়গায়।”—বলেন তিনি।

ব্যাংক সূত্রে জানা গেছে, ‘নমিনি’ সম্পর্কিত তথ্য ব্যাংক কোনো অবস্থাতেই তৃতীয় ব্যক্তিকে জানায় না। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যে কোনো সরকারি বা ব্যাংকভিত্তিক নিশ্চয়তা নেই।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

নিহত কালামের ব্যাংক হিসাবের নমিনি নিয়ে বিভ্রান্তি—বোন, নাকি স্ত্রী?

আপডেট সময় : ১০:০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫