Hi

০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় বাস ধর্মঘট, বন্ধ ঢাকা–চট্টগ্রামসহ সব রুট

রুট পারমিট ছাড়াই কুমিল্লা-চাঁদপুর সড়কে ‘আইদি’ নামের একটি পরিবহনের বাস চলাচলের অভিযোগে কুমিল্লা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এই ধর্মঘটের কারণে কুমিল্লা-ঢাকা, কুমিল্লা-চট্টগ্রামসহ সব আন্তজেলা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। পরিবহন নেতাদের ভাষ্য অনুযায়ী, কুমিল্লা নগরের জাঙ্গালিয়া, শাসনগাছা ও চকবাজার—এই তিনটি প্রধান বাস টার্মিনাল থেকে কুমিল্লা-ঢাকা, কুমিল্লা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-ফেনী ও কুমিল্লা-চাঁদপুরসহ বিভিন্ন রুটে অন্তত ৩০টি পরিবহনের কয়েক হাজার বাস ও মিনিবাস চলাচল করে। এসব রুটে রুট পারমিটবিহীন আইদি পরিবহনের বাস চলাচলের প্রতিবাদে সব রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

পরিবহন নেতারা জানান, ২০২৩ সালে চাঁদপুর জেলা প্রশাসকের অনুমতি নিয়ে আইদি পরিবহন চালু করা হলেও কুমিল্লা থেকে তাদের কোনো রুট পারমিট দেওয়া হয়নি। এরপরও নিয়ম অমান্য করে তারা বাস চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা।

বাস চলাচল বন্ধ থাকায় সকাল থেকেই যাত্রীরা চরম বিপাকে পড়েন। কুমিল্লার শাসনগাছা ও জাঙ্গালিয়া বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, অধিকাংশ কাউন্টারে তালা ঝুলছে। অনেক যাত্রী টার্মিনালে এসে বাস বন্ধ থাকার বিষয়টি জানতে পারেন।

রাজধানীর বাসিন্দা আকাশ মজুমদার অসুস্থ দাদিকে দেখতে কুমিল্লায় এসেছিলেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শাসনগাছা বাস টার্মিনালে গিয়ে তিনি বাস চলাচল বন্ধ থাকার কথা জানতে পারেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যাত্রীদের জিম্মি করে এভাবে দাবি আদায় আর কত দিন চলবে? এখন কীভাবে ঢাকায় ফিরব, সেটাই বুঝতে পারছি না।

একই টার্মিনালে এশিয়া লাইন পরিবহনের কাউন্টারের সামনে দাঁড়িয়ে ভোগান্তির কথা জানান কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার বাসিন্দা সফিকুল ইসলাম। তিনি বলেন, জরুরি কাজে মেয়েকে নিয়ে ঢাকায় যেতে হবে। কিন্তু এসে দেখি বাস বন্ধ। বাধ্য হয়ে অটোরিকশায় করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে অন্য বাস ধরতে হবে।

শাসনগাছা বাস টার্মিনাল থেকে সাধারণত এশিয়া লাইনের বাসে ঢাকায় যাতায়াত করেন যাত্রীরা। তবে ওই পরিবহনের কাউন্টারেও তালা ঝুলতে দেখা যায়। সেখানে থাকা বাসের হেলপার জসিম উদ্দিন জানান, ভোর থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে। প্রশাসন দাবি মেনে নিলে দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

এ বিষয়ে কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ বলেন, প্রশাসনের নির্দেশ অমান্য করে বহিরাগত শক্তির সহযোগিতায় আইদি পরিবহন চলাচল করছে। নিয়ম মেনে রুট পারমিট না নিলে তাদের বাস চলতে দেওয়া হবে না। এ দাবিতে গতকাল জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে আইদি পরিবহনের উপদেষ্টা তাজুল ইসলাম দাবি করেন, তাদের বাস চলাচলে আইনগত কোনো বাধা নেই। চাঁদপুর জেলা প্রশাসকের অনুমতি নিয়ে পরিবহন চালু করা হয়েছে। তবে কুমিল্লার বাস মালিকদের একটি সিন্ডিকেট শুরু থেকেই বাধা দিচ্ছে। চাঁদপুর জেলা প্রশাসনের অনুমোদনের কপি কুমিল্লায় পাঠানো হয়েছে এবং অনাপত্তিপত্র পেলেই চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক বলেন, আইদি পরিবহনের কুমিল্লা থেকে কোনো রুট পারমিট নেই। একাধিকবার তাদের বাস চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। নির্দেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় বাস ধর্মঘট, বন্ধ ঢাকা–চট্টগ্রামসহ সব রুট

আপডেট সময় : ০২:১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫