Hi

১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ আজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

সূত্র জানিয়েছে, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা, এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়াসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, এই সাক্ষাৎ ভবিষ্যৎ রাজনৈতিক সংলাপের সম্ভাবনাকে আরও এগিয়ে নেবে। বৈঠক শেষে বিএনপি নেতারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন বলেও জানা গেছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ আজ

আপডেট সময় : ০৬:০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫