Hi

০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাসহ পলাতক আসামিদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের

  • রবিউল ইসলাম
  • আপডেট সময় : ১২:০৫:০১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ১১৭ জন দেখেছে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের আদালতে হাজির করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের শাসনামলে টিএফআই-জেআইসি সেলে সংঘটিত গুম-খুনসহ জুলাই ও আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় বুধবার (২২ অক্টোবর) এ নির্দেশ দেওয়া হয়।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালত একই সঙ্গে গুম-সংক্রান্ত দুটি মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২০ নভেম্বর নির্ধারণ করেছেন।

এর আগে সোমবার সকাল ৮টার পর তিনটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাসহ পলাতক আসামিদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের

আপডেট সময় : ১২:০৫:০১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫