Hi

১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হত্তর সুন্নি জোট আগামী নির্বাচনে দেশের ৩০০ আসনে প্রার্থী দিতে যাচ্ছে, জানিয়েছেন গিয়াস উদ্দিন তাহেরী।

আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে দেশের সব কটি সংসদীয় আসনে প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরী। সোমবার বেলা দুইটায় সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

গিয়াস উদ্দিন তাহেরী বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব। তিনি ভিন্নমতাবলম্বীদের দমনে মব সৃষ্টি করে তাদের ওপর অমানবিক অত্যাচার চালানোর বিষয়টি উল্লেখ করেন। তাহেরী বলেন, ভিন্নমতাবলম্বীরা তাঁদের মত প্রকাশ করতে পারছে না এবং প্রতিবাদ করলে মব সৃষ্টি করে দমন করা হচ্ছে। এভাবে মব সৃষ্টির কারণে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ অতিষ্ঠ।

তিনি আরও বলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত দেশের একমাত্র অহিংস ও শান্তিপ্রিয় দল, যাদের সহিংসতার কোনো রেকর্ড নেই। ন্যায় ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে, বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে আগামী জাতীয় নির্বাচনে দেশের ৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করা হবে।

দেশের সুন্নি মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে তাহেরী বলেন, “এবার ভোটে যেন আমরা ভুল সিদ্ধান্ত না নিই। যদি দেশের সুন্নি মুসলমানরা এক থাকে, তাহলে আমরা আগামীতে সরকার গঠন করতে সক্ষম হব।”

সংবাদ আলাপের পর তিনি প্রাইভেট কারে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন। রংপুরে তিনি সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডে পাক পাঞ্জাতন সুন্নি মিশন সংস্থার আয়োজনে মুর্শিবাদ আনছারীয়া কাদেরীয়া দরবার শরিফে তাজদারে আউলিয়া কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

হত্তর সুন্নি জোট আগামী নির্বাচনে দেশের ৩০০ আসনে প্রার্থী দিতে যাচ্ছে, জানিয়েছেন গিয়াস উদ্দিন তাহেরী।

আপডেট সময় : ০৭:২১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫