Hi

১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়বাসীর জন্য দুটি গুরুত্বপূর্ণ সুখবর জানালেন সারজিস আলম

নিজ জেলা পঞ্চগড়ের মানুষের জন্য দুটি গুরুত্বপূর্ণ সুখবর জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (২৬ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য দেন। মুহূর্তেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

পোস্টে সারজিস আলম লেখেন,
“পঞ্চগড়বাসীর জন্য দুইটি সুখবর।
প্রথমত, এনসিপির সুপারিশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্দশাগ্রস্ত ‘পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম’ পুনর্নির্মাণের জন্য প্রায় ৫ কোটি টাকার বাজেট আসতে যাচ্ছে।
দ্বিতীয়ত, আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী জগদল বাজারের রাস্তার পাশে জলাবদ্ধতা দূরীকরণের জন্য সড়ক ও জনপদ মন্ত্রণালয় থেকে ৩ কোটি টাকার বাজেট আসতে যাচ্ছে।”

বেলা ১১টা ৪৪ মিনিটে পোস্টটি দেওয়ার পরই কমেন্ট, রিঅ্যাকশন ও শেয়ারের বন্যা বয়ে যায়। অল্প সময়ের মধ্যেই শত শত মানুষ পোস্টটি শেয়ার করেন। অনেকেই মন্তব্যে সারজিস আলমকে ধন্যবাদ জানান।

মোহাম্মদ জহিরুল ইসলাম আকাশ নামে একজন লিখেছেন,
“অনেক খুশির খবর। যদি এভাবে ভালো কাজ করতে পারেন, মানুষ অবশ্যই আপনাদের সঙ্গে থাকবে।”

সুলতানা ইসলাম নামে আরেকজন মন্তব্য করেন,
“প্রতিশোধ নেওয়ার দরকার নেই। যে যেমন কর্ম করবে, সে ঠিক তেমনই ফল পাবে—অপেক্ষা শুধু সময়ের।”

সারজিস আলমের ঘোষণাকে ঘিরে পঞ্চগড়বাসীর মধ্যে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে। স্থানীয়দের আশা, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ড, বাজার এলাকার পরিবেশ ও যাতায়াত ব্যবস্থায় দৃশ্যমান উন্নতি হবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়বাসীর জন্য দুটি গুরুত্বপূর্ণ সুখবর জানালেন সারজিস আলম

আপডেট সময় : ০৫:১৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫