Hi

০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে দেখতে আবার এভারকেয়ার হাসপাতালে গেলেন ডা. জুবাইদা রহমান

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালের ফটক দিয়ে তার গাড়ি প্রবেশ করতে দেখা যায়।

জুবাইদা রহমান গত শুক্রবার দেশে ফেরেন। সেদিন বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান তিনি। সেখানে প্রায় দুই ঘণ্টা মায়ের (শাশুড়ি) পাশে অবস্থান করেন। পরে দুপুর আড়াইটার দিকে হাসপাতাল থেকে ধানমন্ডিতে নিজ মায়ের বাসায় যান এবং রাতে আবারও হাসপাতালে ফিরে আসেন।

এদিকে খালেদা জিয়ার চিকিৎসা ও সম্ভাব্য বিদেশ যাত্রা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ জানিয়েছেন, চিকিৎসার প্রয়োজনে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য কাতারের এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। তবে কারিগরি ত্রুটি এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তাকে ফ্লাই করা সম্ভব হচ্ছে না। এ কারণেই বিদেশ নেওয়ার প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হচ্ছে।

ডা. জাহিদ বলেন, ২৩ নভেম্বর রাত থেকে এখন পর্যন্ত খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মেডিকেল বোর্ড তার শারীরিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যেকোনো সিদ্ধান্তই বোর্ডের পরামর্শ অনুযায়ী নেওয়া হবে।

তিনি আরও জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে তার মায়ের চিকিৎসার অগ্রগতি নজরে রাখছেন এবং চিকিৎসকদের মতামতকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়াকে দেখতে আবার এভারকেয়ার হাসপাতালে গেলেন ডা. জুবাইদা রহমান

আপডেট সময় : ০৫:৫৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫