Hi

০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষার মান ভয়ঙ্কর খারাপ: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

প্রাথমিক শিক্ষার মান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. মো. তৌহিদ হোসেন। শনিবার (৬ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, দেশের প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা “ভয়ঙ্কর খারাপ”। তিনি শিক্ষকদের ডেডিকেশনের অভাবকে এর মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন, দেশের অদক্ষ জনশক্তির কারণে বৈদেশিক রেমিট্যান্সের সম্ভাবনা পূর্ণরূপে বাস্তবায়ন হচ্ছে না। বিশ্বজুড়ে দক্ষ জনশক্তির চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশের অদক্ষ শ্রমিকরা কম বেতনের চাকরির জন্য বেশি খরচ করতে বিদেশে যাচ্ছেন। তাঁর মতে, দেশের প্রবাসী কর্মীদের দক্ষতা উন্নত করা হলে রেমিট্যান্সের পরিমাণ দ্বিগুণ বা তিনগুণ করা সম্ভব।

মো. তৌহিদ হোসেন জানান, সরকার এ অবস্থার উন্নয়নের জন্য পদক্ষেপ নিচ্ছে। কোনো বিদেশি নিয়োগদাতা যদি কর্মীদের প্রশিক্ষণ দিতে চায়, তবে বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্র তাদের জন্য উন্মুক্ত করা হবে। তিনি কানাডা ও জাপানের মতো দেশের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নিয়েছেন, যাতে বিদেশি প্রতিষ্ঠানগুলো দেশে এসে তাদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দিতে পারে।

তিনি ভাষা দক্ষতার গুরুত্বও তুলে ধরেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, আরবি ভাষা জানলে মধ্যপ্রাচ্যে বেতন দ্বিগুণ, ইংরেজি জানলে তিনগুণ বেশি পাওয়া যায়। জাপানি ভাষায় এন-ফোর স্তর পাস করলে কাজের পাশাপাশি থাকা-খাওয়া ও পড়ালেখার খরচ বহন করেও দেশের কাছে টাকা পাঠানো সম্ভব।

সভায় তিনি আসন্ন নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দেন। তাঁর ভাষায়, যেসব প্রার্থীর হারার সম্ভাবনা থাকে, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনার দায়িত্ব হস্তান্তরের বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।

মতবিনিময় সভায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান সভার সভাপতিত্ব করেছেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষার মান ভয়ঙ্কর খারাপ: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

আপডেট সময় : ০৬:০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫