Hi

১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নচিকেতা চক্রবর্তীর অসুস্থতার কারণে কনসার্ট বাতিল, হাসপাতালে ভর্তি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ১০২ জন দেখেছে

কলকাতার প্রখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তীর শারীরিক সমস্যার কারণে রবিবার (৭ ডিসেম্বর) তাঁর পরিকল্পিত কনসার্ট বাতিল করা হয়েছে। সম্প্রতি কয়েক দিন ধরেই গায়কের শরীর ভালো যাচ্ছিল না। অসুস্থতার কারণে তিনি আসানসোলের কনসার্টে অংশ নিতে পারেননি।

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, নচিকেতাকে হৃদযন্ত্রের জটিলতার কারণে শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তিনি স্থিতিশীল আছেন। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসেও নচিকেতা অসুস্থতার কারণে একটি শো বাতিল করেছিলেন। তখন জানা গিয়েছিল, তিনি সারভাইকাল স্পন্ডিলাইটিসে ভুগছেন, যা শীতে বৃদ্ধি পায় এবং দীর্ঘ সময় শো করার ফলে জটিল হয়ে ওঠে।

এই পরিস্থিতিতে তার ফ্যান ও সঙ্গীতপ্রেমীদের কাছে শারীরিক সুস্থতার জন্য প্রার্থনা ও শুভেচ্ছা কামনা করা হচ্ছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

নচিকেতা চক্রবর্তীর অসুস্থতার কারণে কনসার্ট বাতিল, হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ১২:০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫