Hi

১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাঁটি গুড় চেনার উপায়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • ৯১ জন দেখেছে

শীত এলেই বাঙালির ঘরে ঘরে গুড়ের উৎসব শুরু হয়। রুটির সঙ্গে গুড়, দুধে গুড় বা পিঠায় গুড়ের স্বাদ অনেকের প্রিয়। তবে বর্তমান বাজারে যে গুড় বিক্রি হচ্ছে, তার বেশিরভাগই চিনি ও রং মিশিয়ে তৈরি ভেজাল পণ্য। ফলে সঠিক পুষ্টি পাওয়া যাচ্ছে না। আসল খেজুরের গুড়ে থাকে প্রচুর পুষ্টিগুণ ও গুরুত্বপূর্ণ খনিজ, যা দেহের সুস্থতা বজায় রাখতে সহায়ক।

ঝিনাইদহের কালীগঞ্জের পুরানো গুড় ব্যবসায়ী মোমিনুর রহমান মন্টু বলেন, “ভেজাল গুড় খেলে ডায়াবেটিস বাড়ার পাশাপাশি কোনো পুষ্টি পাওয়া যায় না। আসল গুড়ে থাকে আয়রন, ক্যালসিয়াম, পটাসিয়ামসহ নানা পুষ্টি উপাদান।”

ঘরে বসে গুড়ের গুণ পরীক্ষা করার কিছু উপায়:

১. পানি দিয়ে পরীক্ষা: এক গ্লাস পরিষ্কার পানিতে গুড়ের একটি টুকরা দিন। আসল গুড় ধীরে ধীরে গলে পানি হালকা লালচে বা বাদামি হবে। ভেজাল গুড় দিলে পানিতে সাদা স্তর ভাসবে বা পানি দুধের মতো সাদা হবে।

২. ভিনেগার দিয়ে পরীক্ষা: এক চামচ গুড়ের গুঁড়াতে চার-পাঁচ ফোঁটা ভিনেগার মেশান। যদি ফেনা বা বুদবুদ ওঠে, তবে তা ভেজাল। আসল গুড়ে কোনো বিক্রিয়া হয় না।

৩. রং, গঠন ও গন্ধ পরীক্ষা: আসল গুড়ের রং গাঢ় কালচে-বাদামি, হাতে চটচটে, ভাঙলে খসখসে শব্দ করে এবং গন্ধে হালকা ধোঁয়া-মাটির সুবাস থাকে। ভেজাল গুড় সাদাটে বা অতিরিক্ত চকচকে, হাতে লাগে না এবং গন্ধহীন বা রাসায়নিক গন্ধযুক্ত হয়।

৪. স্বাদে পার্থক্য: আসল গুড়ে মিষ্টির মধ্যে হালকা ঝাঁঝ বা তিতকুটে স্বাদ থাকে। ভেজাল গুড়ে শুধুই চিনির মিষ্টি, কোনো ঝাঁঝ নেই। নোনতা স্বাদ পেলে গুড় ফেলে দেওয়া উত্তম।

৫. চাপ দিয়ে পরীক্ষা: দুই আঙুল দিয়ে গুড় চেপে দেখুন। আসল গুড় নরম ও চটচটে হয়। ভেজাল গুড় সাধারণত শক্ত এবং চাপলে গুঁড়া হয়ে যায়।

কেনার সময় সতর্কতা:
গুড়ের দাম যদি খুব কম হয়, তবে সন্দেহ করা উচিত। গ্রাম থেকে আনানো আসল গুড়ে ছোট কালো দাগ বা রসের ছিবড়ে থাকে, যা আসলের পরিচায়ক। প্যাকেটের লেবেলে ‘খাঁটি খেজুর গুড়’ লেখা থাকলেও নিজে পরীক্ষা না করলে বাছাই কঠিন।

বিশেষজ্ঞরা বলছেন, গুড়ের সঠিক ব্যবহার নিশ্চিত করে স্বাস্থ্যবান থাকা সম্ভব।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

খাঁটি গুড় চেনার উপায়

আপডেট সময় : ০৬:১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫