কক্সবাজার বিমানবন্দরকে সম্প্রতি আন্তর্জাতিক ঘোষণা দেওয়ার পরই সেই সিদ্ধান্ত স্থগিত করেছে সরকার। স্থগিতাদেশের সরকারি প্রজ্ঞাপন আগামী দুই-একদিনের মধ্যে জারি করা হবে।
কক্সবাজার বিমানবন্দরের ‘আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটি’র সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. নুর-ই-আলম শুক্রবার সাংবাদিকদের নিশ্চিত করেছেন, “কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা দেওয়া হয়েছিল, তবে সরকার তা স্থগিত করেছে।”
প্রসঙ্গত, গত ১২ অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেই ঘোষণার পর থেকে বাংলাদেশ বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছিল। তবে এখন আন্তর্জাতিক ঘোষণা স্থগিত হওয়ায় ফ্লাইট সংক্রান্ত কার্যক্রমের ওপর প্রভাব পড়বে।
মো. লিমন 












