Hi

০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপের অভিযোগে ওই সাত নেতাকে পূর্বে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাদের লিখিত আবেদন ও দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

প্রাথমিক সদস্য পদ ফিরে পাওয়া বিএনপি নেতারা হলেন—জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির ভালুকা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল উদ্দিন সরকার পাপ্পু, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

আপডেট সময় : ০৮:৪৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫