Hi

০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরের মধ্যেই দেশে ফিরতে পারেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ

  • মো. লিমন
  • আপডেট সময় : ০৭:৫৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৮৬ জন দেখেছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট কোনো তারিখ আছে কি না—এমন প্রশ্নে সালাহউদ্দিন আহমদ বলেন, “খুব শিগগিরই নির্ধারিত তারিখটি জানতে পারবেন। আশা করি, নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন।”

এটি প্রথমবারের মতো বিএনপির শীর্ষ পর্যায়ের কোনো নেতার পক্ষ থেকে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নির্দিষ্ট মাস উল্লেখ করা হলো। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা শুধু বলেছেন, “শিগগিরই” তিনি ফিরবেন, কিন্তু কেউ নির্দিষ্ট সময় বলেননি। গত ২৫ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনও বলেছিলেন, তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই ফিরবেন।

নির্বাচনে অংশ নেবেন তারেক রহমান

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এমন প্রশ্নে সালাহউদ্দিন আহমদ বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই নির্বাচনে অংশ নেবেন। আসন পরে নির্ধারিত হবে। বাংলাদেশের যেকোনো আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন।”

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা আশা করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনা করে নিজেই সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কি না। আমরা চাই তিনি অংশ নিন।”

জাতীয় পার্টি ও আওয়ামী লীগ প্রসঙ্গে মন্তব্য

জাতীয় পার্টি প্রসঙ্গে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “জাতীয় পার্টি নিষিদ্ধ কোনো দল নয়। তাদের রেজিস্ট্রেশন বহাল আছে এবং তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের কোনো মামলা হয়নি। তারা নির্বাচনে অংশ নেবে কি না, সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত।”

তবে আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগের এখন কোনো রেজিস্ট্রেশন নেই। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার চলছে। অনেকেই বিচারাধীন, আরও অনেকে আসবে। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে, মামলা দায়ের হতে পারে। এখন যদি জাতীয় পার্টি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন না করতে চায়, সেটাও তাদের স্বাধীনতা।”

আরপিও সংশোধন নিয়ে আপত্তি, সরকারকে চিঠি দেবে বিএনপি

নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাব নিয়ে বিএনপি আপত্তি জানিয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, “নির্বাচনী ব্যবস্থা সংস্কার নিয়ে আমরা যে বিষয়ে একমত হয়েছিলাম, নির্বাচনী আচরণবিধি ও আরপিওর যে খসড়াটি নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মাধ্যমে উত্থাপন করেছে, সেখানে পরিবর্তন আনা হয়েছে—যাতে আমাদের কোনো সম্মতি নেই।”

তিনি জানান, এই বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনকে বিএনপি আনুষ্ঠানিকভাবে চিঠি দেবে।

আরপিও অনুযায়ী, কোনো জোটে থেকেও দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে—এমন বিধান যুক্ত করার বিষয়টিকে তিনি ছোট দলগুলোর জন্য “নিরুৎসাহিতকর” বলে অভিহিত করেন। তার ভাষায়, “ছোট রাজনৈতিক দলগুলোও এতে সম্মত নয়, আমরাও নই। কেন একতরফাভাবে এটি উত্থাপন করা হলো, বুঝতে পারছি না।”

অক্টোবরে ২০০ প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেবে বিএনপি

চলতি অক্টোবরের মধ্যেই ২০০ আসনে সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হবে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “এই মাসের মধ্যেই প্রাথমিকভাবে প্রায় ২০০ নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে আমরা গ্রিন সিগন্যাল দেব।”

তিনি আরও বলেন, “অনেকে বলে বেড়াচ্ছেন, তারেক রহমানের ফোন পেয়েছেন—তাদের প্রার্থিতা নিশ্চিত। এটি নতুন কিছু নয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবার সঙ্গে যোগাযোগ রাখছেন। নির্বাচনের আগে নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করা স্বাভাবিক।”

জোট ও উপদেষ্টা প্রসঙ্গে

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে সম্ভাব্য জোট প্রসঙ্গে তিনি বলেন, “যোগাযোগ আছে, তবে আনুষ্ঠানিক আলোচনা এখনো হয়নি।”

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টাকে (আসিফ মাহমুদ ও মাহফুজ আলম) পদত্যাগ করতে বলা হয়েছে—এ বিষয়ে তিনি বলেন, “তাঁরা যদি আগামী নির্বাচনে অংশ নিতে চান, তাহলে কবে সরকার থেকে সরে আসবেন, তা তাঁদের সিদ্ধান্তের বিষয়।”

আরও যোগ করেন, “তাঁরা যদি ছাত্র প্রতিনিধি হিসেবেই থেকে যান এবং কোনো দলে যোগ না দেন, তাহলে সেই বিষয়টি পরবর্তী সময়ে দেখা যাবে।”

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

নভেম্বরের মধ্যেই দেশে ফিরতে পারেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ০৭:৫৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫