*বিস্তারিত:*
২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতা কার্যকর করার দাবিতে আজ সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক শিক্ষক ও শিক্ষিকা।
তাঁরা ঘোষণা দিয়েছেন, *দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা ঘরে ফিরবেন না।*
শিক্ষকদের হাতে ছিল বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড, যাতে লেখা ছিল—
*“ভাতা চাই, দয়া নয়”*,
*“শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে”*,
*“বাড়ি ফিরবো না, দাবি পূরণ না হলে”*
—
*দাবিসমূহ:*
✔ সকল এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য ২০% বাড়িভাড়া বাস্তবায়ন
✔ ১৫০০ চিকিৎসা ভাতা নিয়মিত প্রদান
✔ ৭৫% উৎসব ভাতা সকলের জন্য বাধ্যতামূলক করা
✔ দাবিগুলো বাজেটভুক্ত করে স্থায়ী রূপ দেওয়া
—
*নেতৃবৃন্দের বক্তব্য:*
বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের একজন কেন্দ্রীয় নেতা বলেন:
“শিক্ষকদের জীবনযাত্রা এত কষ্টকর যে, এসব ভাতা ছাড়া সম্মানজনকভাবে টিকে থাকা অসম্ভব। আমরা এই দাবি আদায় না করে ঘরে ফিরব না
মো লিমন 














