নারীর শিক্ষা, অধিকার, মানবাধিকার ও ক্রীড়াক্ষেত্রে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ পাচ্ছেন দেশের চার কৃতি নারী। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের চূড়ান্ত সুপারিশে যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তারা হলেন—
-
নারী শিক্ষা (গবেষণা): ড. রুভানা রাকিব
-
নারী অধিকার (শ্রম অধিকার): কল্পনা আক্তার
-
মানবাধিকার: ড. নাবিলা ইদ্রিস
-
নারী জাগরণ (ক্রীড়া): রিতুপর্ণা চাকমা
সূত্র জানায়, জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বর্ধিত সভা ২৭ নভেম্বর ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। দুই সভার সুপারিশ পর্যালোচনার পর প্রধান উপদেষ্টার কাছে সারসংক্ষেপ পাঠানো হয়, যা তিনি অনুমোদন করেছেন। এখন পদক প্রদানের বিষয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষা চলছে।
মন্ত্রণালয় জানায়, চার বিভাগে নারীর অগ্রযাত্রা, গবেষণা, অধিকার প্রতিষ্ঠা, মানবিক কর্মকাণ্ড ও ক্রীড়াঙ্গনে অনবদ্য ভূমিকার জন্য এই কৃতি নারীরা পদকের জন্য মনোনীত হয়েছেন। দেশের নারীদের ক্ষমতায়ন ও নেতৃত্ব বৃদ্ধিতে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সরকার।
প্রজ্ঞাপন জারি হলে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করা হবে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
মো. লিমন 








