Hi

১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ঘোষণা করল না নুরুল হকের আসনের প্রার্থী, ভক্তদের মধ্যে আলোচনার সৃষ্টি

  • মো. লিমন
  • আপডেট সময় : ০৭:২৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ২৪৩ জন দেখেছে

নুরুল হক নুর ও হাসান মামুন

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের নিজ এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে বিএনপি এবার দলীয় প্রার্থী ঘোষণা করেনি। স্থানীয় নেতাকর্মী ও জনগণ দাবি করছেন, আসনটি নুরুল হকের জন্য খালি রাখা হয়েছে। এই আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন মনোনয়নপ্রত্যাশী হিসেবে রয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। তালিকায় পটুয়াখালী-২ ও ৩ আসন শূন্য রাখা হয়েছে।

পটুয়াখালী-১ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। পটুয়াখালী-৪ আসনে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

দলীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী-২ ও ৩ আসনে প্রার্থী ঘোষণায় বিলম্বের কারণ হলো, সেখানে শরিক দল বা অন্যান্য রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীর উপস্থিতি এবং একাধিক সম্ভাব্য প্রার্থী থাকায় কেন্দ্রীয় পর্যায় থেকে পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের মতামত যাচাইয়ের পর আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হবে।

স্থগিত থাকা আসনে ইতোমধ্যেই বিকল্প প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। পটুয়াখালী-২ আসনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যকরী সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। পটুয়াখালী-৩ আসনে নির্বাচনে অংশ নেওয়ার প্রার্থীতা ঘোষণা করেছেন নুরুল হক নুর।

নুরের আসন খালি রাখায় জেলার রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফেসবুকে অনেকে মন্তব্য করেছেন, আসনটি ভিপি নুরের জন্য বিশেষভাবে খালি রাখা হয়েছে। মুনতাসির তাশরিফ লিখেছেন, “পটুয়াখালী-২ ও ৩ আসনে জোটের প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি। পটুয়াখালী-২ আসনে এনসিপি ও ৩-আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী দেওয়া হবে।”

হাসান মিয়া লিখেছেন, “বিএনপিতে পটুয়াখালী-৩ আসনে হাসান মামুনের বিকল্প নেই। তবে ভিপি নুরের জন্য তাকে মনোনয়ন দেওয়া হয়নি। সরকার পরিবর্তনের পেছনে নুর ভাইয়ের অবদান বিবেচনা করেছে বিএনপি।”

হাসান মামুন নিজেও ফেসবুকে লিখেছেন, “প্রিয় গলাচিপা-দশমিনাবাসী, আপনারা ধৈর্য ও আশঙ্কামুক্ত থাকুন। যেকোনো পরিস্থিতিতে পটুয়াখালী-৩ আসনে বিএনপি দলীয় প্রার্থী নির্বাচন করবে, ইনশাআল্লাহ।”

এই বিষয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল নম্বরে তাকে পাওয়া যায়নি।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

বিএনপি ঘোষণা করল না নুরুল হকের আসনের প্রার্থী, ভক্তদের মধ্যে আলোচনার সৃষ্টি

আপডেট সময় : ০৭:২৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫