Hi

০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া লোকালয়ে পাওয়া গেছে বিশালাকার ১৫ ফুট লম্বা বার্মিজ অজগর

কক্সবাজারের উখিয়া উপজেলায় উদ্ধার করা ১৫ ফুট লম্বা বার্মিজ অজগরকে এলাকার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উখিয়া সদর বিটের জারাইলতলী এলাকায় ৩৫ কেজি ওজনের অজগরটি নিরাপদে বনভূমিতে ফিরিয়ে দেওয়া হয়।

এর আগে, সোমবার (১৫ ডিসেম্বর) কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের দোছড়ি বিটের মালিয়ারকুল এলাকার লোকালয় থেকে বন বিভাগের কর্মীরা অজগরটি উদ্ধার করেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটিকে নিরাপদে উদ্ধার করেন। পরে সেটিকে বন বিভাগের হেফাজতে রাখা হয়।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ সবসময় আন্তরিকভাবে কাজ করে আসছে। যেকোনো বন্যপ্রাণী যদি লোকালয়ে চলে আসে, তা উদ্ধার করে প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। তাই কোনো বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে দ্রুত বন বিভাগকে জানাতে হবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

উখিয়া লোকালয়ে পাওয়া গেছে বিশালাকার ১৫ ফুট লম্বা বার্মিজ অজগর

আপডেট সময় : ১১:১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫