ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর শাখা অফিসে আজ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় জিজেইউএস এই ক্যাম্পের আয়োজন করে।
ক্যাম্পটি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে। এ সময়ে বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত রোগীদের চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করেন।
উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন প্রকল্পের টেকনিক্যাল অফিসার মো. মিঠুন ম-ল এবং কমিউনিটি মোবিলাইজার মো. মাসুম বিল্লাহ সহ অন্যরা।
এই ক্যাম্পে মোট ১৬১ জন রোগীকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি ২৩ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসা গ্রহণকারী রোগীরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও ক্যাম্প আয়োজনের আহ্বান জানান।
মুহাম্মদ নাজিউর রহমান, রিপোর্টার, ভোলা 











