সকালে চোখ খুলেই বুঝলেন, মাথা ব্যথা করছে। অফিসে বসে কাজের চাপে চোখ ঝাপসা লাগছে, মনোযোগ ধরে রাখা যাচ্ছে না— কারণ মাথাব্যথা। অনেকেই এ অবস্থায় শুনে থাকেন, ‘মাথা থাকলে ব্যথা হবেই।’ কিন্তু এর পেছনে থাকে আসল কারণগুলো— ঘুমের অভাব, দুশ্চিন্তা, পানিশূন্যতা বা চোখের ক্লান্তি।
তাই প্রথমেই নিজের ঘুমের নিয়ম ঠিক করুন। পর্যাপ্ত বিশ্রাম নিলেও যদি মাথাব্যথা না কমে, বা নিয়মিত মাথা ব্যথা, মাথা ঘোরা, চোখ ঝাপসা দেখা কিংবা বমি বমি ভাব দেখা দেয়— তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
তবে সাধারণ হালকা মাথাব্যথা অনেক সময় ঘরোয়া কিছু উপায়ে দূর করা সম্ভব। জেনে নিন সহজ কিছু উপায়👇
🧘♀️ ইয়োগা
মাথাব্যথার অন্যতম কারণ টেনশন, ঘুমের অভাব, চোখের চাপ, ডিহাইড্রেশন, ঘাড় বা পিঠে চাপ এবং হরমোনের ভারসাম্যহীনতা। এ অবস্থায় ইয়োগা হতে পারে কার্যকর সমাধান।
ধ্যান ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম মনকে শান্ত করে, কর্টিসল (স্ট্রেস হরমোন) কমায় এবং মাথায় রক্তপ্রবাহ স্বাভাবিক রাখে। এতে মাথাব্যথা উপশম হয়।
😴 বিশ্রাম ও ঘুম
যথেষ্ট বিশ্রাম না পেলে টেনশন হেডেক দেখা দেয়। মাথা ব্যথা শুরু হলে চোখ বন্ধ করে নিরিবিলি, অন্ধকার ঘরে কিছুক্ষণ বিশ্রাম নিন।
খালি পেটে একটি আপেল খাওয়া বা সামান্য আপেল সাইডার ভিনেগার পানিতে মিশিয়ে খেলে অনেক সময় আরাম পাওয়া যায়।
💧 পর্যাপ্ত পানি পান
পানিশূন্যতা বা ডিহাইড্রেশন অনেক সময় মাথাব্যথার মূল কারণ। তাই দিনে অন্তত ৮–১০ গ্লাস পানি পান করার অভ্যাস গড়ে তুলুন।
মাথাব্যথা শুরু হলে প্রথমেই এক–দুই গ্লাস পানি পান করে দেখুন, অনেক সময় তাতেই উপকার পাওয়া যায়।
🍵 আদা চা
আদায় রয়েছে প্রদাহনাশক উপাদান, যা রক্ত চলাচল বাড়িয়ে মাথাব্যথা কমায়। এক চা চামচ কুচানো আদা এক কাপ পানিতে ৫ মিনিট ফুটিয়ে আদা চা তৈরি করে খান।
চা না চাইলে শুধু হালকা গরম আদা-যুক্ত পানি খেলেও আরাম পাবেন।
🍋 লেবুপানি
অনেক সময় হজমের সমস্যা বা অতিরিক্ত গ্যাস থেকেও মাথাব্যথা হয়। এক গ্লাস কুসুম গরম পানিতে আধা লেবুর রস ও এক চিমটি লবণ মিশিয়ে খেলে তা আরাম দেয়।
চাইলে সামান্য কাঁচামরিচ কুচি মিশিয়ে খেতে পারেন। কপালে ও কানের পাশে পুদিনা তেল হালকা মালিশ করলেও দ্রুত স্বস্তি মিলবে।
✅ সতর্কতা: নিয়মিত বা তীব্র মাথাব্যথা কখনোই অবহেলা করবেন না। উপসর্গ দীর্ঘস্থায়ী হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
রবিউল ইসলাম 














