Hi

০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্বকে ফোঁড়া বা বিষফোঁড়া: কারণ, উপসর্গ ও করণীয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:১২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১৭৫ জন দেখেছে

ত্বকে ফোঁড়া বা বিষফোঁড়া হলো ত্বকের রোমকূপে ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে তৈরি ব্যথাদায়ক সমস্যা। সাধারণত স্টাফিলোকককাস অরিউস ব্যাকটেরিয়া এই সমস্যার মূল কারণ। সংক্রমণের ফলে মৃত কোষ ও পুঁজ জমে ফোঁড়া তৈরি হয়।

ফোঁড়া বেশি দেখা যায় কোমর, ঘাড়, পিঠ, কনুই—যেখানে ঘাম বেশি হয়। যারা ঘাম বেশি করেন, পরিচ্ছন্নতা কম রাখেন, সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে আসেন বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের বেশি ঝুঁকি থাকে।

ফোঁড়ার উপসর্গ:

  1. ত্বকের একটি অংশ শক্ত হয়ে যাওয়া

  2. চাপ দিলে ব্যথা

  3. ফোঁড়া দেখা না গেলেও লাল ভাব বা অস্বস্তি

ফোঁড়া হলে করণীয়:

  1. ফোঁড়া থাকা জায়গা খোলা ও পরিষ্কার রাখুন

  2. ঢিলেঢালা হালকা পোশাক পরুন

  3. ত্বক পরিষ্কার রাখুন, ফোঁড়া অন্য জায়গায় ছড়াবেন না

  4. পুষ্টিকর খাবার খান, তৈলাক্ত খাবার কম খান

  5. ফোঁড়া চিরে বা পুঁজ বের করার চেষ্টা করবেন না

  6. চিকিৎসকের পরামর্শে অ্যান্টিসেপটিক ক্রিম ব্যবহার করুন

  7. পর্যাপ্ত পানি পান করুন

যদি ফোঁড়া কয়েক দিনের মধ্যে সেরে না যায়, জ্বর হয়, বা ফোঁড়া থেকে রক্ত বের হয়, দ্রুত ডাক্তার দেখাতে হবে। সংক্রমণ যদি গভীর হয়, তা হৃদযন্ত্র, ফুসফুস বা স্নায়ুতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে।

ত্বক সুস্থ রাখতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করুন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

ত্বকে ফোঁড়া বা বিষফোঁড়া: কারণ, উপসর্গ ও করণীয়

আপডেট সময় : ০৬:১২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫