Hi

০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি লাইফ বাড়ানোর ৫ সহজ টিপস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১২:১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৮২ জন দেখেছে

বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া একটি সাধারণ সমস্যা। পাতলা ফোন বডি, উজ্জ্বল ডিসপ্লে, দ্রুতগতির প্রসেসর ও ব্যাকগ্রাউন্ডে চলমান অ্যাপ ব্যাটারির ওপর চাপ সৃষ্টি করে। তবে কিছু সহজ কৌশল মেনে চললে ব্যাটারি দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে সাহায্য করে।

১. পাওয়ার সেভিং মোড চালু করুন
স্যামসাং ও গুগল পিক্সেল ফোনে পাওয়ার সেভার মোড ব্যবহার করলে ব্যাটারি সাশ্রয় হয়। এটি নেটওয়ার্ক, লোকেশন, ব্যাকগ্রাউন্ড অ্যাপ ও স্ক্রিনের রিফ্রেশ রেট সীমিত করে। ‘অ্যাডাপ্টিভ ব্যাটারি’ চালু রাখলে ফোন নিজেই ব্যাটারি ব্যবহার অপ্টিমাইজ করবে।

২. স্ক্রিনের উজ্জ্বলতা কমান
ডিসপ্লে ব্যাটারির সবচেয়ে বড় খরচ। সেটিংস>ডিসপ্লে থেকে ব্রাইটনেস কমিয়ে দিন বা নোটিফিকেশন প্যানেল ব্যবহার করুন। অটো বা অ্যাডাপ্টিভ ব্রাইটনেস বন্ধ রাখাই ভালো।

৩. লক স্ক্রিন নিয়ন্ত্রণ করুন
‘অলওয়েজ অন ডিসপ্লে’ বা ‘শো টাইম অ্যান্ড ইনফো’ ফিচার সীমিত ব্যবহার করুন। প্রয়োজনমতো সময় বা ট্যাপে প্রদর্শন নির্ধারণ করলে ব্যাটারি সাশ্রয় হয়।

৪. স্ক্রিন টাইমআউট সময় কমান
ফোনের স্ক্রিন যত বেশি সময় অন থাকবে, ব্যাটারি তত দ্রুত শেষ হবে। সেটিংস>ডিসপ্লে>স্ক্রীন টাইমআউট থেকে সময় ১৫ সেকেন্ড থেকে ১ মিনিট পর্যন্ত নির্ধারণ করুন।

৫. ব্যাকগ্রাউন্ড অ্যাপ আপডেট সীমিত করুন
ব্যবহার না হওয়া অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে চললে ব্যাটারি দ্রুত শেষ হয়। স্যামসাং ফোনে ‘পুট আনইউসড অ্যাপন টু স্লিপ’ চালু করুন। গুগল ফোনে ‘অ্যাডাপ্টিভ ব্যাটারি’ ব্যবহার করে অপ্রয়োজনীয় অ্যাপ সীমিত করুন।

এই পাঁচটি সহজ কৌশল মেনে চললে যেকোনো অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি লাইফ দীর্ঘায়িত করা সম্ভব।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি লাইফ বাড়ানোর ৫ সহজ টিপস

আপডেট সময় : ১২:১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫