দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ তৈরি করতে পারে এবং পরে ঘূর্ণিঝড়ে রূপ নাও নিতে পারে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, লঘুচাপটির গতিপথ ভারতের ওডিশ্যা ও অন্ধ্রপ্রদেশের দিকে। বাংলাদেশের স্থলভাগে এর তেমন প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবে চলতি মাসের ২৯ তারিখ থেকে দেশে বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হতে পারে এবং মাসের শেষ পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ফেনীতে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২০.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে বিচরণ না করতে সতর্ক করা হয়েছে।
রবিউল ইসলাম 












