Hi

১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদের বাইরে সিদ্ধান্ত নিলে দায় সরকারের: বিএনপি

  • মো. লিমন
  • আপডেট সময় : ০২:৪৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৬৮ জন দেখেছে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে

জুলাই জাতীয় সনদের বাইরে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে তার সব দায়দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে বলে জানিয়েছে বিএনপি। দলটির মতে, সনদে স্বাক্ষরকারী কোনো রাজনৈতিক দলের পক্ষে তখন সেই সিদ্ধান্ত মান্য করার বাধ্যবাধকতা থাকবে না।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের জ্যেষ্ঠ নেতা ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

এর আগে সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভার সিদ্ধান্ত জানাতেই আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খন্দকার মোশাররফ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রায় এক বছরব্যাপী আলোচনা শেষে ঐকমত্যের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয়। দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, “সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই সনদের বাইরে কিছু বিষয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণার ইঙ্গিত দিচ্ছেন, যা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তকে উপেক্ষা করার শামিল।”

খন্দকার মোশাররফ আরও বলেন, “আমরা স্পষ্ট করে জানাতে চাই—জুলাই সনদে উল্লিখিত বিষয়ের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো রাজনৈতিক দল সেটি মানতে বাধ্য নয়। সে ক্ষেত্রে সব দায়দায়িত্ব সরকারেরই।”

বিএনপির স্থায়ী কমিটি সরকারের প্রতি এ বিষয়ে ‘সতর্ক পদক্ষেপ গ্রহণের’ আহ্বান জানিয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদের বাইরে সিদ্ধান্ত নিলে দায় সরকারের: বিএনপি

আপডেট সময় : ০২:৪৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫