Hi

০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিলির সুন্দরীকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে মিথিলা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৮৯ জন দেখেছে

‘পিপলস চয়েস’ ক্যাটাগরিতে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলার চমক। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে ১২১টি দেশের সুন্দরীদের অংশগ্রহণে শুরু হয়েছে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর। আয়োজক সংস্থা বিভিন্ন কার্যক্রমের আয়োজন করেছে, একই সঙ্গে চলছে ভোট গ্রহণ। ‘পিপলস চয়েস’ ক্যাটাগরিতে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা বিশেষ নজর কাড়ছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পর্যন্ত মিথিলা ২ লাখ ৮১ হাজারেরও বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। চিলির সুন্দরী ইন্না মলকে তিনি পেছনে ফেলে দিয়েছেন। প্রথম স্থানে রয়েছেন ইন্দোনেশিয়ার আহতিসা মানালো। মিথিলাকে প্রথম স্থানে পৌঁছাতে আরও ২৯ হাজার ভোট প্রয়োজন। মিথিলা দেশবাসীর কাছে ভোট দিয়ে জয় অর্জনের আহ্বান জানিয়েছেন।

ফেসবুকে মিথিলা লিখেছেন, “বাংলাদেশের ১০ লক্ষ মানুষ যদি প্রতিদিন ১০টি ভোট দেন, তবে ৭ দিনের মধ্যে কয়েক কোটি ভোট হবে। ১০টি ভোট দিতে সময় লাগে মাত্র ১০-১২ মিনিট। ১৮-১৯ কোটি মানুষের দেশে শুধুমাত্র ভোটের অভাবে যদি বাংলাদেশের প্রতিনিধি হেরে যায়, এটা কি মেনে নেওয়া যায়?”

ভোট চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। আশা করা যাচ্ছে, শীঘ্রই মিথিলা আরও ভোট পেয়ে শীর্ষে পৌঁছাবেন।

‘পিপলস চয়েস’ ছাড়াও মিথিলা ‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’ (প্রথম), ‘মিস কনজেনিয়ালিটি’ (দ্বিতীয়), ‘বেস্ট ইভিনিং গাউন’ (দ্বিতীয়) এবং ‘বেস্ট স্কিন’ (তৃতীয়) ক্যাটাগরিতেও এগিয়ে আছেন।

ফুকেটের ইভেন্ট শেষে বর্তমানে মিথিলা পাতায়ায় রয়েছেন। ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নিতে তিনি ২ নভেম্বর থাইল্যান্ডে পৌঁছান। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ মুকুটজয়ী এই মডেল ও অভিনেত্রী নিজের জন্য বড় সাফল্যের প্রত্যাশা করছেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

চিলির সুন্দরীকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে মিথিলা

আপডেট সময় : ০৫:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫