Hi

০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের সমালোচনার মুখে পরীমনি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৮৩ জন দেখেছে

নারায়ণগঞ্জের ঢালিউড তারকা পরীমনি এখন আর সিনেমার পর্দায় নিয়মিত দেখা না গেলেও সামাজিক মাধ্যমে তিনি যথেষ্ট সক্রিয়। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে পরীমনি এক অনুষ্ঠানে একজন গায়কের সঙ্গে গান গাইতে দেখা গেছেন, যা নেটিজেনদের মধ্যে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

ভিডিওটি ৩২ সেকেন্ডের, যেখানে পরীমনি নিজেই সেলফি মোডে ভিডিও ধারণ করছিলেন। অনুষ্ঠানে লাইভ মিউজিক চলাকালীন একজন গায়ক মাইক্রোফোন হাতে তার কাছে এসে গান গাইতে শুরু করেন। পরীমনি হাসিমুখে সেই গায়কের সঙ্গে কণ্ঠ মেলান এবং গায়কের দিকে আঙুল তুলে গান চালিয়ে যান। তারা একসঙ্গে জনপ্রিয় বাংলা গান ‘এই মন তোমাকে দিলাম’-এর কয়েকটি লাইন গাইতে শোনা যায়। পরীমনি ভিডিও প্রকাশের সময় ক্যাপশনে লিখেছেন, “এই প্রেম তোমাকে দিলাম।”

ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তার স্বতঃস্ফূর্ত মুহূর্তের প্রশংসা করেছেন, তবে বড় অংশের মন্তব্য ছিল গায়কের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে ‘অতিরিক্ত’ বা ‘অশোভন’। কিছু নেটিজেন তার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করেছেন। এক নেটিজেন লিখেছেন, “গান করো ভালো কথা, গায়ে উঠেপড়ে করে কেন?” অন্যরা মন্তব্য করেছেন, “পরীমনির প্রেম কখনই শেষ হয় না।”

পরীমনির সামাজিক মাধ্যমে এই উপস্থিতি তার ব্যক্তিগত জীবন এবং বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখে, যা ভক্ত ও সমালোচকদের মধ্যে সমানভাবে আগ্রহের সৃষ্টি করছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

ফের সমালোচনার মুখে পরীমনি

আপডেট সময় : ০৫:৪৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫