সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন ও ন্যায়সংগত বেতন কাঠামো তৈরির উদ্যোগে গঠিত কমিশনের কার্যক্রম জোরদারভাবে চলছে। ইতোমধ্যে বিভিন্ন শ্রেণির অংশগ্রহণে অনলাইনে মতামত সংগ্রহ শেষ হয়েছে, এখন সেই মতামতগুলো বিশ্লেষণ ও যাচাইয়ের কাজ চলছে বলে জানিয়েছে কমিশন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, কমিশন তাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছে এবং সময়ের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্য রয়েছে।
সূত্র জানায়, সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন ও অ্যাসোসিয়েশন কমিশনের সঙ্গে বৈঠক করে তাদের প্রস্তাব ও পরামর্শ দিয়েছে। এসব প্রস্তাব পর্যালোচনা শেষে কমিশন তার চূড়ান্ত সুপারিশ তৈরি করবে।
তথ্য বিবরণীতে আরও বলা হয়, ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্বায়ত্তশাসিত সংস্থা ও বিভিন্ন সংগঠন—এই চারটি শ্রেণি থেকে অনলাইনে মতামত নেওয়া হয়।
বিশ্লেষকদের মতে, নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সক্ষমতা ও কর্মদক্ষতা বাড়াতে ইতিবাচক প্রভাব ফেলবে।
মো. লিমন 












