আগামী ২৬ ডিসেম্বরের পর দেশে সব ধরনের অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্ক থেকে বন্ধ হয়ে যাবে। তবে তার আগেই যেসব ব্যবহারকারী অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহার করছেন, তাদের জন্য আশার খবর দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসি রোববার (১৬ নভেম্বর) পাঠানো এক বার্তায় জানিয়েছে, ১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট—যা বৈধ, অবৈধ বা ডাটাবেইজে পাওয়া যায়নি—স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং তা নেটওয়ার্কে সচল থাকবে।
বিটিআরসি আরও জানিয়েছে, ১৬ ডিসেম্বরে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেম চালু হবে। এর মাধ্যমে মোবাইল ব্যবহারকারীদের হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে এবং কোনো অবৈধ বা অনিবন্ধিত ডিভাইস নেটওয়ার্কে সংযোগ করতে পারবে না।
ব্যবহারকারীরা তাদের হ্যান্ডসেটের আইএমইআই নম্বর জানতে চাইলে *#06# ডায়াল করতে পারবেন।
ডেস্ক রিপোর্ট 














