ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প সম্প্রতি হোয়াইট হাউসে একটি বিশেষ নৈশভোজের আয়োজন করেন, যেখানে বিশ্বের প্রভাবশালী নেতা, ব্যবসায়ী ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, তার সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজ, টেসলা প্রধান ইলন মাস্ক, অ্যাপলের সিইও টিম কুক, ফিফা সভাপতি জিয়ান্তিনো ইনফান্তিনো, মার্কিন গলফার ব্রাইসন ডি-শ্যাম্বো এবং সৌদি যুবরাজ।
ডিনারের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প রোনালদোর সঙ্গে সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে বলেন, “আমার ছেলে ব্যারন রোনালদোর বিশাল ভক্ত। তার সঙ্গে দেখা করার সুযোগ পাওয়ায় আমার প্রতি তার সম্মানও কিছুটা বেড়ে গেছে।”
এই অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পেয়েছে রোনালদো এবং সৌদি যুবরাজের সংযোগ। রোনালদো বর্তমানে সৌদি প্রো লিগের আল নাসর ক্লাবে খেলছেন এবং সৌদি আরবের ফুটবলের মুখ হিসাবে পরিচিত। সূত্র জানায়, সৌদি যুবরাজের উপস্থিতি এবং রোনালদোর সাথে বৈঠকটি ক্রীড়া ও বিনিয়োগ সংক্রান্ত সম্ভাব্য সহযোগিতার দিক নির্দেশ করে।
ট্রাম্প রোনালদো ও তার সঙ্গিনী জর্জিনাকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইলন মাস্ক, টিম কুক, ফিফা সভাপতি জিয়ান্তিনো ইনফান্তিনো এবং অন্যান্য খ্যাতনামা ব্যক্তিত্বরা।
আন্তর্জাতিক ডেস্ক 








