Hi

০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

D-8 স্বাস্থ্য বৈঠকে বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৫২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৮১ জন দেখেছে

মিশরের নতুন প্রশাসনিক রাজধানী নিউ কায়রোতে সোমবার (১৭ নভেম্বর) শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রথম Developing-8 (D-8) স্বাস্থ্য মন্ত্রী পর্যায়ের বৈঠক। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. মো. আবু জাফর, যিনি কারিগরি ও নীতিনির্ধারণী আলোচনায় অংশ নিচ্ছেন।

বৈঠকে প্রফেসর জাফর বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে অর্জিত অগ্রগতি, ডিজিটাল হেলথ উদ্যোগ, জরুরি স্বাস্থ্যসেবা প্রস্তুতি এবং আঞ্চলিক স্বাস্থ্য সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি D-8 সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তথ্য বিনিময়, মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তি শেয়ারিং এবং যৌথ জনস্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বৈঠকে চারটি প্রধান ক্ষেত্র আলোচনার কেন্দ্রবিন্দু ছিল:
১. স্বাস্থ্য ব্যবস্থা অবকাঠামো ও রোগ প্রতিরোধ
২. মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য
৩. ফার্মাসিউটিক্যাল ও ভ্যাকসিন উন্নয়ন
৪. স্বাস্থ্য ব্যবস্থার ডিজিটালাইজেশন

সম্মেলনের দ্বিতীয় দিনে সদস্য রাষ্ট্রগুলো তাদের স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক অবস্থা, সক্ষমতা ও সীমাবদ্ধতা তুলে ধরবেন। এছাড়া পারস্পরিক সহযোগিতার মাধ্যমে D-8 দেশগুলোর স্বাস্থ্য খাত আরও উন্নত করার কৌশলও আলোচিত হবে।

D-8 দেশগুলোর স্বাস্থ্য উন্নয়নে সহযোগিতা জোরদারের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর ও আনুষ্ঠানিক ঘোষণা আগামীকালের মধ্যে হবে। বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের আশা, এই সম্মেলন আঞ্চলিক স্বাস্থ্য সহযোগিতা আরও সুসংহত করবে এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

D-8 স্বাস্থ্য বৈঠকে বাংলাদেশ

আপডেট সময় : ০৫:৫২:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫