Hi

০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে বসে ভোট,প্রায় ১৮ হাজার প্রবাসীর নিবন্ধন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৯২ জন দেখেছে

প্রথমবারের মতো প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের জন্য ডাকযোগে ভোটদানের সুযোগ চালু করেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে বিদেশে থাকা প্রবাসী ভোটাররা মোবাইল অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ আপডেট অনুযায়ী রোববার রাত পর্যন্ত মোট ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এই ভোটারদের মধ্যে ১৬ হাজার ৩৫৫ জন পুরুষ এবং ১ হাজার ৫৫২ জন নারী।

ইসি সূত্র জানায়, ধাপে ধাপে বিভিন্ন অঞ্চলের প্রবাসীদের এই নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রথম পর্যায়ে পূর্ব এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাংলাদেশি নাগরিকদের নিবন্ধন গ্রহণ করা হয়। রাত ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দক্ষিণ কোরিয়া থেকে ৭ হাজার ৭৬৮ জন, জাপান থেকে ৪ হাজার ৬০৬ জন, দক্ষিণ আফ্রিকা থেকে ২ হাজার ৩১১ জন এবং চীন থেকে ১ হাজার ২৮৯ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। নির্বাচনী ইতিহাসে এটিই প্রথমবার যখন বিদেশে অবস্থানরত নাগরিকরা সরাসরি পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন নির্বাচন কমিশনের উদ্যোগে তৈরি করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটির উদ্বোধন করেন। একই দিনে কমিশন মোট ১৪৮টি দেশের জন্য ধাপে ধাপে নিবন্ধনের সময়সূচি ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী ২৪ থেকে ২৮ নভেম্বর উত্তর আমেরিকা ও ওশেনিয়া, ২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ইউরোপ, ৪ থেকে ৮ ডিসেম্বর সৌদি আরবে, ৯ থেকে ১৩ ডিসেম্বর দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ১৪ থেকে ১৮ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ভোটারদের নিবন্ধন কার্যক্রম চলবে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রথমবারের মতো বিদেশে বসবাসকারী প্রবীণ ও নতুন ভোটারদের এই প্রক্রিয়ায় যুক্ত করা দেশের নির্বাচনী ব্যবস্থার জন্য একটি বড় অর্জন। তিনি আরও জানান, দেশের ভেতরে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সরকারি-কর্মচারী, আইনগত হেফাজতে থাকা ব্যক্তি এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত প্রায় ১০ লাখ ভোটারকে ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) এর আওতায় আনা হচ্ছে। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন নির্বাচন কমিশনের জন্য অতিরিক্ত চাপ তৈরি করলেও পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে কার্যক্রম এগিয়ে যাচ্ছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

বিদেশে বসে ভোট,প্রায় ১৮ হাজার প্রবাসীর নিবন্ধন

আপডেট সময় : ০৯:০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫