নির্বাচন ও গণভোট একসাথে আয়োজন করলে খরচ বাড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে তিনি জানিয়েছেন, এর জন্য কোনো সমস্যা হবে না। সোমবার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ড. সালেহউদ্দিন বলেন, নির্বাচন ও গণভোট একসাথে করার কারণে বাজেট বাড়বে, তবে এই বাজেট নিয়ে কোনো চিন্তা করতে হবে না। নির্বাচনের জন্য যে বাজেট ইতিমধ্যে নির্ধারিত হয়েছে, সেখানে গণভোটের কারণে এবং প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থার খরচ যুক্ত করলে বাজেট কিছুটা বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, নির্বাচন ও গণভোট দুইদিন একসাথে আয়োজন করা অনেক কঠিন বিষয়, তাই একদিনে করাই ভালো। পৃথিবীর অনেক দেশেই এমন ব্যবস্থা রয়েছে।
উল্লেখ্য, তিনি বলেন, পরিশোধিত তেল দেশে জ্বালানি মন্ত্রণালয় সরবরাহ করবে এবং এ জন্য অনুমোদন ইতিমধ্যে দেওয়া হয়েছে। চালের দাম কিছুটা বাড়লেও স্থিতিশীল রয়েছে। এই কারণে নন-বাসমতি চাল আমদানি করা হবে, যা সাধারণত ৪০ থেকে ৫০ হাজার টনের কম হয় না। দেশের ব্যবসায়ীদের একটু দায়িত্বশীল হওয়ার কথাও উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশে জিনিসপত্রের দাম এভাবে বাড়ে না এবং এর সমাধান প্রশাসন দিয়ে হয় না, রাজনৈতিক সরকার প্রয়োজন।
মোঃ বেলাল হোসেন সুজন 








