Hi

১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদো-মেসি: বাইসাইকেল কিকে কে এগিয়ে?

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৭২ জন দেখেছে

বাইসাইকেল কিকে গোল করছেন মেসি ও রোনালদো

৪০ পেরিয়েও ক্রিস্টিয়ানো রোনালদো যেন ক্লান্তিহীন এক তরুণ। মাঠে নামলেই গোল করছেন, করাচ্ছেন, এবং দলকে জেতাচ্ছেন। সম্প্রতি তিনি ফুটবল বিশ্বের দর্শকদের আবার একবার বিস্মিত করেছেন বাইসাইকেল কিকে গোলের মাধ্যমে। রোনালদোর এই অসাধারণ গোল শুধু অনুরাগীদের নয়, সমগ্র ফুটবল বিশ্বের কৌতূহল জাগিয়েছে।

রোনালদোর চেয়ে দুই বছরের ছোট লিওনেল মেসিওও কম যান না। ম্যাচের পর ম্যাচে তিনি তাঁর জাদু দেখাচ্ছেন। সম্প্রতি ইন্টার মায়ামির হয়ে তিনটি অ্যাসিস্ট করে মেসিও উঠে গেছেন ফুটবল ইতিহাসে অ্যাসিস্ট তালিকার যৌথ শীর্ষে, বসেছেন ফেরেঙ্ক পুসকাসের পাশে। এখনো চলতে থাকা রোনালদো-মেসি লড়াই, কে কাকে ছাড়িয়ে যাবেন, সেই প্রশ্ন ফুটবল বিশ্বে দীর্ঘদিন ধরে উত্তেজনার কেন্দ্রবিন্দু।

বাইসাইকেল কিকে গোলের ক্ষেত্রে রোনালদো সামান্য এগিয়ে আছেন। এই গোলের সংখ্যা চার, যেখানে মেসির একমাত্র বাইসাইকেল কিক গোলটি রয়েছে। রোনালদোর জন্য এই ধরনের গোল এখন এক প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ২০১৬ সালে ফারো আইল্যান্ডের বিপক্ষে পর্তুগালের ১–০ গোলের জয়ে প্রথম বাইসাইকেল কিকটি করেন তিনি। তবে তাঁর আসল খ্যাতি আসে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের বিপক্ষে করা গোলের মাধ্যমে। ডানি কারভাহালের অ্যাসিস্ট থেকে রোনালদো শূন্যে উঠে ৭ ফুট ৯ ইঞ্চি উচ্চতা থেকে একটি অসাধারণ শট নেন এবং গোল করে দলের জয় নিশ্চিত করেন।

এরপর তৃতীয় বাইসাইকেল কিক গোল আসে এ বছরের শুরুতে জাতীয় দলের হয়ে পোল্যান্ডের বিপক্ষে ৫–১ ব্যবধানে জয়ের ম্যাচে। সেই দিন রোনালদো বাইসাইকেল কিকের পাশাপাশি জোড়া গোলও করেন। সর্বশেষ, চতুর্থ বাইসাইকেল কিক গোলটি আসে গত রোববার রাতে, ম্যাচের ৯৬ মিনিটে। শরীরকে শূন্যে তুলে পিঠ মাটির দিকে রেখে হঠাৎ লাফিয়ে কাঁচির মতো পা বাড়িয়ে রোনালদো গোল করেন, যা আবারও ফুটবল প্রেমীদের মুগ্ধ করেছে।

মেসিওর ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। পিএসজির হয়ে ক্লেরমঁর বিপক্ষে লিগে একটি বাইসাইকেল কিক গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। বক্সের বাইরে থেকে বাড়ানো বল বুক দিয়ে নিয়ন্ত্রণ করে সেই অসাধারণ শটটি করেন মেসি। যদিও এটি তাঁর একমাত্র বাইসাইকেল কিক গোল, তারপরও তার দক্ষতা ও কৌশল ফুটবল অনুরাগীদের মুগ্ধ করেছে।

রোনালদো-মেসি দ্বৈরথ শুধু গোল বা অ্যাসিস্টের লড়াই নয়, এটি ফুটবলকে নতুন দৃষ্টিকোণ ও রোমাঞ্চ প্রদান করে। বাইসাইকেল কিকের ক্ষেত্রে রোনালদো সামান্য এগিয়ে থাকলেও মেসিওও তাঁর অসাধারণ কৌশল ও দক্ষতার মাধ্যমে প্রতিযোগিতা টানিয়ে রাখছেন। ফুটবল অনুরাগীরা এখন দেখছে, এই দুই মহাতারকা কে কাকে ছাড়িয়ে যাবে, এবং কে কতদূর ইতিহাসের পাতায় নিজের নাম লিখতে সক্ষম হবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

রোনালদো-মেসি: বাইসাইকেল কিকে কে এগিয়ে?

আপডেট সময় : ০৯:৫৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫