আগামী ২৮ নভেম্বর বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাউফল জুলাই শহীদ স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাউফল উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ। সংবাদ সম্মেলনে তিনি জানান, বাউফলের তরুণ সমাজকে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির চর্চায় উৎসাহিত করতেই এই আয়োজন করা হয়েছে। তিনি অনুষ্ঠানকে সফল করতে সর্বস্তরের সহযোগিতা কামনা করেন।
এদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাউফলে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির, বাউফল উপজেলা শাখা এ দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছেও দোয়া প্রার্থনা করেন।
মাহফিলে শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন।
কামাল হোসাইন, রিপোর্টার (পটুয়াখালী) 








