Hi

০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রিকশাচালকদের জীবনমান উন্নয়নে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ কর্মশালা

  • রবিউল ইসলাম
  • আপডেট সময় : ১১:৫২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১৪০ জন দেখেছে

রিকশাচালকদের জীবনমান উন্নয়নে বিশেষ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আগামী ৫ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর আফতাবনগরের আস-সুন্নাহ অডিটরিয়ামে আয়োজন করা হবে এ কর্মশালা। রিকশাচালকদের ধর্মীয়, সামাজিক ও ব্যক্তিজীবন সুসংগঠিত করতে বিশেষজ্ঞদের মাধ্যমে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে কর্মশালায়।

বুধবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ তাঁর ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রিকশাচালকরা নগরজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমশক্তি হওয়া সত্ত্বেও তাদের কাজের স্বীকৃতি কম এবং সচেতনতায় ঘাটতি থাকায় জীবনে উন্নতি তেমন দেখা যায় না। তাদের জীবনমান উন্নত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, কর্মশালায় একজন রিকশাচালকের আত্মপরিচয়, প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান, শিষ্টাচার, পরিবার-পরিচর্যা, স্বাস্থ্যসচেতনতা, কম আয়ে স্বাবলম্বী জীবনধারা, ঋণমুক্ত থাকার পদ্ধতি, ট্রাফিক আইন, রাস্তার নিরাপত্তা এবং সামাজিক নিয়ম–নীতিসহ নানা বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ প্রদান করবেন অভিজ্ঞ চিকিৎসক, দাঈ এবং সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা। কর্মশালায় শায়খ আহমাদুল্লাহ নিজেও উপস্থিত থাকবেন।

রিকশাচালকদের জন্য এ কর্মশালার দাওয়াত পৌঁছে দিতে সাধারণ মানুষকেও আহ্বান জানান তিনি। প্রযুক্তি ব্যবহারে অনভিজ্ঞ হওয়ায় তাদের হয়ে রেজিস্ট্রেশন করে দেওয়ার কথাও বলেন তিনি।

কর্মশালায় অংশ নিতে গুগল ফরমের মাধ্যমে অথবা ফোনে রেজিস্ট্রেশন করা যাবে—মোবাইল : 01898773880।

অনুষ্ঠানের ঠিকানা : প্লট ৬২-৬৪, রোড ৩, ব্লক–এ, আফতাবনগর, ঢাকা।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

রিকশাচালকদের জীবনমান উন্নয়নে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ কর্মশালা

আপডেট সময় : ১১:৫২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫