Hi

০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাত দেশে পোস্টাল ভোট নিবন্ধন স্থগিত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৪:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৭৬ জন দেখেছে

বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ডাকযোগে ভোট প্রদানের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটাররা নিবন্ধনের সময় সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় সাতটি দেশে এই কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত ভোটারদের অনেকেই অ্যাপে নিবন্ধনের সময় সম্পূর্ণ ঠিকানা প্রদান করেননি। যথাযথ ঠিকানা ছাড়া ডাকযোগে ব্যালট পেপার প্রেরণ সম্ভব নয় বলে নিবন্ধন কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা শিগগিরই সংশ্লিষ্টদের জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এবারই প্রথম প্রবাসী বাংলাদেশিরা ডাকযোগে ভোট দিতে পারবেন। ইসির প্রকাশিত আপডেট তথ্যে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ৫৩ হাজার ৯৬ জন প্রবাসী ভোটার আবেদন করেছেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

সাত দেশে পোস্টাল ভোট নিবন্ধন স্থগিত

আপডেট সময় : ০৪:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫