Hi

০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দিয়ে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে:হাসান উদ্দিন সরকার

বক্তব্য রাখছেন হাসান উদ্দিন সরকার

বিএনপির কেন্দ্রীয় নেতা ও গাজীপুর–৬ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দিয়ে হত্যা করার ভয়ংকর ষড়যন্ত্র করা হয়েছিল। তবে আল্লাহর রহমতে দেশনেত্রী সুস্থ আছেন এবং জনগণের অধিকারের নেতৃত্ব দিতে আবারও শক্তভাবে দাঁড়াতে সক্ষম হয়েছেন।

শুক্রবার দুপুরে টঙ্গীর বড়দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান সরকার বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতন্ত্রকামী মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা। তাকে রাজনীতি থেকে নিঃশব্দে সরানোর সব চেষ্টা ব্যর্থ হয়েছে। জনগণই তার শক্তির মূল উৎস।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, মিথ্যা মামলা, দমন-পীড়ন, গুম-খুনের রাজনীতি সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারেনি। দেশের মানুষ গণতন্ত্রের জন্য জেগে উঠেছে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জিত হবে।

উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভা টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা বাবর আলী এবং সঞ্চালনা করেন ৫৪ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজিজুল হক রাজু মাস্টার। এছাড়া বক্তব্য রাখেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান, মহানগর তাঁতী দলের সভাপতি তাজুল ইসলাম বেপারী এবং অধ্যাপক আব্দুল মোতাবেক।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

বেগম খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দিয়ে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে:হাসান উদ্দিন সরকার

আপডেট সময় : ০৭:৪৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫