Hi

০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া-৪ বিএনপি প্রার্থী মোশাররফ হোসেনের বিরুদ্ধে জালিয়াতির মামলা

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের বিএনপি প্রার্থী ও সাবেক এমপি মোশাররফ হোসেনের বিরুদ্ধে নাটোরের সিংড়া আমলি আদালতে জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, তিনি ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএসএস)-এর জাল সনদ তৈরি ও ব্যবহার করে কাহালু উপজেলার আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের সভাপতির পদে নিয়োগ পেয়েছেন।

বাদী নাটোরের সিংড়া উপজেলার মো. মাসুদ আলী। তিনি জানিয়েছেন, মোশাররফ তার রেজিস্ট্রেশন নম্বর ও শিক্ষাবর্ষ ব্যবহার করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জাল সনদ তৈরি করেছেন। মামলার তদন্তে নাটোরের পিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে।

মোশাররফ হোসেন মামলাটি ভিত্তিহীন দাবি করেছেন এবং জানিয়েছেন, তিনি ২০২৪ সালের ২৮ মে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মূল সনদ সংগ্রহ করেছেন। তিনি বলেন, বিরোধীরা পরিকল্পিতভাবে তার সুনাম ক্ষুণ্ণ করার জন্য মামলা দায়ের করেছেন।

মোশাররফ বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মামলার ফলে তাঁর কলেজের সভাপতির পদ এবং রাজনৈতিক সুনামের উপর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

বগুড়া-৪ বিএনপি প্রার্থী মোশাররফ হোসেনের বিরুদ্ধে জালিয়াতির মামলা

আপডেট সময় : ০৯:১৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫