Hi

১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সংকটাপন্ন খালেদা জিয়া: জাতির দোয়ার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। তাঁর বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। একই সঙ্গে মা’কে নিয়ে জাতির আন্তরিক দোয়া ও সহমর্মিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি এসব তথ্য জানায়।

দলটি জানায়, খালেদা জিয়ার জন্য দেশ–বিদেশের বিশিষ্ট চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড দিন-রাত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টা তাঁর রোগমুক্তির জন্য দোয়া করেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। বিএনপি বলেছে, দল–মত–নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ খালেদা জিয়ার আরোগ্য কামনা করছেন, যা পরিবারকে উজ্জীবিত করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছালেই তারেক রহমানের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে এবং তিনি স্বদেশে ফিরবেন—এ আশা ব্যক্ত করেছে খালেদা জিয়ার পরিবার। দলটির দাবি, মায়ের অসুস্থতার প্রতিটি মুহূর্তে তারেক রহমান মানসিকভাবে দেশের সঙ্গেই আছেন এবং চিকিৎসা–সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণেও তাঁর প্রত্যক্ষ অংশগ্রহণ রয়েছে।

খালেদা জিয়ার অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন জানিয়ে বিএনপি তাঁর আশু রোগমুক্তির জন্য দেশের মানুষকে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

সংকটাপন্ন খালেদা জিয়া: জাতির দোয়ার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

আপডেট সময় : ১১:১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫