জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রাজনৈতিক বিভেদ থাকা সত্ত্বেও দলমত নির্বিশেষে বিপুল মানুষের দোয়া ও ভালোবাসা পাওয়া খালেদা জিয়ার জন্য নিঃসন্দেহে ‘পরম সৌভাগ্যের’।
আজহারী লিখেছেন, দেশের নানা বিভক্তি ও বিরোধের মধ্যে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তির সংখ্যা খুব বেশি নয়। কিন্তু বেগম খালেদা জিয়া তার ব্যতিক্রম। দেশপ্রেম, ব্যক্তিত্ব ও নেতৃত্বগুণের জন্য তিনি বিশেষ সম্মান ও মর্যাদার আসনে আসীন—জনগণের কাছে যা এখনো অটুট।
বর্তমানে খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক সংকটের এই সময়ে দল–নির্বিশেষে অসংখ্য মানুষ তাকে দোয়ায় স্মরণ করছেন বলে জানান আজহারী।
তিনি আরও বলেন, একজন নেতার প্রতি জনগণের এমন সর্বজনীন সহানুভূতি গভীর শ্রদ্ধার পরিচায়ক। পোস্টের শেষে তিনি দেশের জন্য খালেদা জিয়ার ত্যাগ স্মরণ করে তার দ্রুত আরোগ্য কামনা করেন।
আজহারীর প্রার্থনা:
“আমি দেশের তরে সীমাহীন ত্যাগ স্বীকার করা ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল এই মহিয়সী নারীর রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ তায়ালা তাকে দ্রুত আরোগ্য দান করুন।”
জাতীয় অপরাধ প্রতিরোধ প্রতিবেদন 








