Hi

০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ হাফেজ সায়েমসহ শহীদ পরিবারদের চিকিৎসা-সহায়তায় তারেক রহমান

চট্টগ্রামের শহীদ ৭ পরিবার, আহত ৫ জন এবং অসুস্থ হাফেজ সায়েমের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। তার উদ্যোগে শনিবার (২৯ নভেম্বর) হাটহাজারী উপজেলার মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব সহায়তা প্রদান করা হয়।

চব্বিশের গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শহীদ পরিবারের সদস্য ও আহতদের হাতে সহায়তা পৌঁছে দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি তারেক রহমানের পক্ষ থেকে সব পরিবারকে গভীর সহমর্মিতা ও একাত্মতার বার্তা জানান।

একই অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন অসুস্থ হাফেজ আবু বকর সায়েমকে চিকিৎসা সহায়তা প্রদান করেন। তারেক রহমানের পক্ষ থেকে সায়েমের পাশে থাকার নিশ্চয়তাও পৌঁছে দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি এবং মাসুদ রানা লিটনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়া হাটহাজারী উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মানবিক সহায়তা কার্যক্রম শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

অসুস্থ হাফেজ সায়েমসহ শহীদ পরিবারদের চিকিৎসা-সহায়তায় তারেক রহমান

আপডেট সময় : ১১:৩৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫