Hi

০১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ অভিযোগ গঠনের শুনানি

  • রবিউল ইসলাম
  • আপডেট সময় : ০৯:১৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৮১ জন দেখেছে

গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই শুনানি গ্রহণ করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর

এর আগে গত ১৪ অক্টোবর এই মামলার শুনানির দিন নির্ধারিত থাকলেও আসামিপক্ষ সময়ের আবেদন করায় তা স্থগিত হয়। ইনুর পক্ষে আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনালে বলেন, মামলার অভিযোগপত্র প্রায় ১ হাজার ৭০০ পৃষ্ঠার, যা পড়তে ও আসামির সঙ্গে আলোচনার জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। আদালত তখন তিন দিন দুই ঘণ্টা করে প্রিভিলেজ কমিউনিকেশনের অনুমতি দেন এবং আজকের দিন শুনানির জন্য নির্ধারণ করেন।

প্রসিকিউশন গত ২৫ সেপ্টেম্বর ইনুর বিরুদ্ধে গণহত্যায় সহযোগিতাসহ আটটি সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করে। শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন।

এছাড়া ২৯ সেপ্টেম্বর ইনুকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের জন্য আজকের দিন ধার্য করেন।

গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে পুলিশ ইনুকে গ্রেফতার করে। তিনি বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় তিনি তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন।

জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে কুষ্টিয়ায় ছয়জন নিহত ও একাধিক ব্যক্তি আহত হন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়। তদন্ত শেষে তদন্ত সংস্থা আনুষ্ঠানিক প্রতিবেদন দাখিল করে। তারই ধারাবাহিকতায় আজ অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ অভিযোগ গঠনের শুনানি

আপডেট সময় : ০৯:১৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫