Hi

১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের সতর্ক করল অধিদপ্তর

  • মো. লিমন
  • আপডেট সময় : ০৭:১৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৭৯ জন দেখেছে

তিন দফা দাবিতে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কয়েক দিন ধরে লাগাতার কর্মবিরতি পালন করছেন। কর্মবিরতির কারণে স্কুলগুলোতে নিয়মিত কার্যক্রম ব্যাহত হলেও আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া তৃতীয় সাময়িক বা বার্ষিক পরীক্ষা তারা বর্জনের ঘোষণা দিয়েছেন। তবে পরীক্ষার প্রস্তুতি ও গ্রহণ নিয়ে আলাদা নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রোববার (৩০ নভেম্বর) অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) এ কে মোহাম্মদ সামছুল আহসানের সই করা একটি চিঠি দেশব্যাপী সব বিভাগীয় উপ-পরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়। এতে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে, তৃতীয় সাময়িক পরীক্ষা যথাসময়ে শুরু করতে হবে এবং কোনোভাবেই পরীক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটতে দেওয়া যাবে না।

চিঠিতে উল্লেখ করা হয়, ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময় অনুযায়ী তৃতীয় সাময়িক পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা যেন নির্বিঘ্নে সম্পাদিত হয়, তা নিশ্চিত করতে মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তর আরও জানিয়েছে, পরীক্ষার কাজে জড়িত শিক্ষক বা কর্মকর্তা কেউ যদি শৈথিল্য, দায়িত্বহীনতা কিংবা অনিয়মের পরিচয় দেন, তাহলে তা কঠোরভাবে বিবেচনা করা হবে। নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

অন্যদিকে, কর্মবিরতিতে থাকা শিক্ষকরা আগেই জানিয়েছেন যে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এ পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বর্জন করবেন। ফলে পরীক্ষা ঘিরে প্রশাসন ও শিক্ষকদের মধ্যে একটি দৃশ্যমান টানাপোড়েন তৈরি হয়েছে। আগামীকাল পরীক্ষা শুরুর পর পরিস্থিতি কোন দিকে যায়, তা এখন দেখার বিষয়।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের সতর্ক করল অধিদপ্তর

আপডেট সময় : ০৭:১৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫