Hi

০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“তারেক কেন ফিরতে পারছেন না—ডিটেইলস জানানো প্রয়োজন”—যুক্তরাষ্ট্র থেকে মন্তব্য ড. গালিবের

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে গুরুতর। তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। এমন পরিস্থিতিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে ফেরার আহ্বান জানাচ্ছেন অনেকে। তবে দেশে ফেরার সিদ্ধান্ত যে তাঁর একক নিয়ন্ত্রণাধীন নয়—এ কথা তিনি শনিবার (২৯ নভেম্বর) ফেসবুকে উল্লেখ করেন।

এ বিষয়টি ঘিরে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. মির্জা গালিব সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন। শনিবার রাত ৯টার দিকে দেওয়া তাঁর পোস্টে তিনি বলেন, তারেক রহমান কেন দেশে ফিরতে পারছেন না—এর পূর্ণ ব্যাখ্যা জাতির সামনে তুলে ধরা প্রয়োজন।

গালিব তাঁর পোস্টে লিখেন,
“তারেক রহমান কেন দেশে আসতে পারতেছেন না, এইটার ডিটেইলস দেশবাসীকে জানানো উচিত। এটি কেবল তাঁর ব্যক্তিগত বিষয় নয়; এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গেও সম্পর্কিত।”

তিনি আরও যোগ করেন,
“দেশের সবচেয়ে বড় দলের ভারপ্রাপ্ত প্রধানকে যদি তাঁর নিজের দেশে আসতে বাধা দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হলে তাঁকে দেশের স্বার্থবিরোধী কিছু করতেও চাপ দেওয়া হতে পারে—এ ব্যাপারে নিশ্চয়তা কোথায়?”

এর আগে শনিবার সকাল পৌনে ৯টায় তারেক রহমান ফেসবুকে লেখেন, তাঁর মা বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং আইসিইউতে রয়েছেন। তিনি জানান, চিকিৎসা সংশ্লিষ্ট সবাই সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা দিচ্ছেন এবং বিদেশ থেকেও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন,
“এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও রয়েছে। কিন্তু দেশে ফেরার সিদ্ধান্ত এককভাবে আমার নিয়ন্ত্রণাধীন নয়। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বলে বিস্তারিত ব্যাখ্যার সুযোগ সীমিত।”

তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলেই তাঁর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে এবং দেশে ফিরতে পারবেন।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

“তারেক কেন ফিরতে পারছেন না—ডিটেইলস জানানো প্রয়োজন”—যুক্তরাষ্ট্র থেকে মন্তব্য ড. গালিবের

আপডেট সময় : ১১:৪৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫