Hi

১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মামলায় আসামি হওয়ার পর নীরবতা ভাঙলেন খল-অভিনেতা ডন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ২৪০ জন দেখেছে

ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আবার আদালতের নির্দেশে হত্যা মামলায় সালমানের সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে অভিযুক্ত করে গত অক্টোবর রাজধানীর রমনা থানায় একটি মামলা করা হয়। এরপর থেকেই ঢালিউডের খল-অভিনেতা ডন বেশ আড়ালে চলে যান।

সেই মামলার অন্যতম আসামি হিসেবে নাম আসায় কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না ডনের। যদিও তিনি জানিয়েছিলেন—বাসাতেই আছেন। তবে সামাজিক মাধ্যমে তিনি অনুপস্থিত ছিলেন।

অবশেষে অভিনেতা আবার সক্রিয় হয়েছেন সামাজিক মাধ্যমে। ফেসবুকে ফিরে তিনি একটি গান পোস্ট করেছেন। সেই পোস্টের ক্যাপশনে অভিনেতা লিখেছেন— ‘৫০ জন বন্ধু-বান্ধবীর জন্য উৎসর্গ করলাম’। গানটি পোস্ট করার পরপরই তিনি বেশ প্রশংসাও পেয়েছেন নেটিজেনদের কাছ থেকে।

সালমান শাহ হত্যা মামলার পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সালমান শাহের মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এ মামলা চলবে বলে আদেশ দেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক।

দীর্ঘ এই সময় ধরে ছেলে হত্যার বিচার চাওয়া সালমান শাহর মা নীলা চৌধুরী যেন এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেন, ন্যায়বিচার পেতে যাচ্ছেন তিনি। সেই সময় নীলা চৌধুরী বলেন, খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন আলাদা। সেটা তার শরীরেও ছিল। এটি খুন, বোঝাই যাচ্ছিল। সামিরার ঘনিষ্ঠরা পরে তো বলেই দিল—কীভাবে খুন করেছে।

সালমান শাহর মা বলেন, এটা পরিকল্পিত খুন। ২৯ বছর ধরেই আমি বলে আসছি—আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে নয়। তিনি বলেন, আমরা খবর পাই আমার ছেলে অসুস্থ। কিন্তু আমরা যাওয়ার পর বাসায় ঢুকতে দেওয়া হয়নি, কেন?

এরপর কয়েকটি প্রশ্ন রেখে নীলা চৌধুরী আরও বলেন, সামিরার মা ৫ সেপ্টেম্বর কেন ঢাকা এসেছিল? ইমনের (সালমান শাহ) বিল্ডিংয়ে মৃত্যুর একদিন আগে একটি গাড়ি আসে, বোরকা পরে সেই গাড়িতে কারা ছিল? আমরা পরে শুনেছি। এগুলো তদন্ত করলে সব বের হয়ে আসবে বলে জানান তিনি।

নীলা চৌধুরী বলেন, আমার ছেলের সাদা কাপড়ে রক্তের দাগ ছিল। কিন্তু গলায় কোনো দাগ ছিল না। পোস্টমর্টেমের বাহানা করে আমার ছেলের পার্টস কেটে নেওয়া হয়।

উল্লেখ্য, সালমান শাহ হত্যা মামলায় ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

মামলায় আসামি হওয়ার পর নীরবতা ভাঙলেন খল-অভিনেতা ডন

আপডেট সময় : ০৬:১৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫