Hi

১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখ খানের কলেজ মার্কশিট ভাইরাল

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ১০২ জন দেখেছে

বলিউড বাদশা শাহরুখ খানের কলেজ জীবন নিয়ে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে। সম্প্রতি হংসরাজ কলেজে তার পুরনো ভর্তি ফর্মের একটি ছবি অনলাইনে প্রকাশিত হয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় নস্টালজিয়ার ঢেউ তুলেছে। ফর্মটি শুধু তার শিক্ষাজীবনের তথ্যই প্রকাশ করছে না, বরং দেখাচ্ছে, কিভাবে এক সাধারণ ছাত্র ধাপে ধাপে বিশ্বের অন্যতম সুপারস্টার হয়ে ওঠেন। খবর ইকনোমিক টাইমসের।

শাহরুখ খানের শিক্ষাজীবন শুরু হয় দিল্লির সেন্ট কলম্বাস স্কুল থেকে। সেখানে তিনি কেবল পড়াশোনায় নয়, খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। স্কুলজীবনে তার এই সক্রিয়তা তাকে পরিচিতি এনে দিয়েছিল।

১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত শাহরুখ খান হংসরাজ কলেজে অর্থনীতিতে বিএ (অনার্স) কোর্সে অধ্যয়ন করেন। কলেজ জীবন কেবল পড়াশোনার জন্য সীমাবদ্ধ ছিল না—তিনিও থিয়েটার, খেলাধুলা এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। শাহরুখ নিজেই মনে করেন, এই সময়কাল তার জীবনের ভিত্তি গঠনের যুগ। কলেজ জীবনের শৃঙ্খলা, অভিনয়বোধ এবং সৃজনশীলতার দিকটি এখানেই আরও দৃঢ় হয়ে ওঠে।

ভর্তি ফর্মে প্রকাশিত মার্কশিট অনুযায়ী, শাহরুখ খান একাধিক বিষয়ে চমকপ্রদ ফলাফল অর্জন করেছিলেন।

অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জনের সময়কার এই ফলাফলে চমকে উঠেছেন ভক্তরা। মার্কশিট অনুযায়ী, শাহরুখ খান একাধিক বিষয়ে ৯২ নম্বর পেয়েছিলেন, যা রীতিমতো চোখ ধাঁধানো।

অংকে ৭৮, পদার্থবিদ্যায় ৭৮ এবং ইংরেজিতে ৫১ নম্বর পেয়েছিলেন তিনি। এতে তার জন্ম তারিখ ২ নভেম্বর, ১৯৬৫ উল্লেখ রয়েছে। বাবার নাম এবং তার ছবি সহ পুরো তথ্য ভক্তদের জন্য নিশ্চিত করছে, এটি সত্যিই বলিউডের কিং শাহরুখ খানের কলেজ ডকুমেন্ট।

হংসরাজ কলেজে স্নাতক ডিগ্রি অর্জনের পর শাহরুখ জামিয়া মিলিয়া ইসলামিয়ায় মাস কমিউনিকেশনে মাস্টার্সে ভর্তি হন। যদিও তিনি কোর্সটি শেষ করেননি, এই অধ্যায় তাকে মিডিয়া এবং গল্প বলার জগতে আরও কাছে নিয়ে আসে। পরবর্তীতে পরিচালক ব্যারি জনের সঙ্গে থিয়েটারে কাজ শুরু করে তিনি টেলিভিশন ও বলিউডের পথ খুলে নেন।

এই ভর্তি ফর্ম এবং মার্কশিট প্রকাশের পর ভক্তরা একদিকে যেমন অতীতের স্মৃতিতে হারিয়ে গেছেন, অন্যদিকে তারা দেখতে পাচ্ছেন শাহরুখের কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতার সূচনা কোথা থেকে শুরু হয়েছিল।

বর্তমানে শাহরুখ খান তার আসন্ন ছবি ‘কিং’-এর প্রস্তুতিতে ব্যস্ত। ছবিটি সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় নির্মিত হচ্ছে, এবং এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন সুহানা খান। ছবির সঙ্গীত পরিচালনা করছেন দক্ষিণ ভারতের প্রখ্যাত সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর।

এই ভিন্ন আঙ্গলের প্রতিবেদন ভক্তদের জন্য শুধু অতীতের স্মৃতি নয়, বরং কিং শাহরুখ খানের সংগ্রাম, অধ্যবসায় এবং সৃজনশীলতার উদাহরণ হিসাবেও কাজ করছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

শাহরুখ খানের কলেজ মার্কশিট ভাইরাল

আপডেট সময় : ১১:৩৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫