Hi

০১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা ফয়জুল করিম আওয়ামী লীগে যোগ

  • মো. লিমন
  • আপডেট সময় : ০৩:২৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৩০৮ জন দেখেছে

বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম, যিনি প্রাক্তন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ফজলুর করিমের ছেলে, আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বুধবার তিনি ফেসবুক লাইভ অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করেন।

ফয়জুল করিম কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক উপ-দফতর সম্পাদক ছিলেন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটির সদস্য ছিলেন।

আওয়ামী লীগের এই কঠিন সময়ে দলে যোগদানের কারণ জানতে চাইলে ফয়জুল করিম বলেন, “আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে, ধর্মনিরপেক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের দল। স্বাধীনতাবিরোধী শক্তিকে ক্ষমতায় বসানো প্রতিহত করতে এবং দেশকে রক্ষায় আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক ও বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল।”

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এ বিষয়ে মন্তব্য করে বলেন, “ফয়জুল করিম মুবিনের বিএনপিতে এখন কোনো পদ নেই। এছাড়া তার বক্তব্যের কোনো রাজনৈতিক গুরুত্ব নেই।”

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতা ফয়জুল করিম আওয়ামী লীগে যোগ

আপডেট সময় : ০৩:২৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫