Hi

০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই–অগস্টের গণঅভ্যুত্থান চলাকালে ইন্টারনেট বন্ধ ও গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পূর্ববর্তী সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ ডিসেম্বর।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। একই সঙ্গে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ওইদিন আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। পলক বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন বলে আদালতের নথিতে উল্লেখ রয়েছে। পাশাপাশি সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধেও অভিযোগ দাখিল করে ১০ ডিসেম্বর হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। তারাও আগেই গ্রেপ্তার হয়েছেন।

এর আগে সজীব ওয়াজেদ জয়, আনিসুল হক, সালমান এফ রহমান এবং জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হয়।

প্রক্রিয়া অনুযায়ী, তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয়। পরে প্রসিকিউশন যাচাই–বাছাই করে তা আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে উপস্থাপন করে। আজ আনুষ্ঠানিক অভিযোগ দেওয়ার পরই ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট আদেশ প্রদান করে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় : ০৮:৫০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫