Hi

১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ি প্রেমিক ছেলে শেহজাদকে সঙ্গে নিয়ে শোরুমে সময় কাটালেন বুবলী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৬৮ জন দেখেছে

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী বর্তমানে সিনেমা থেকে বেশ দূরে আছেন। বড় পর্দায় তাকে আগের মতো দেখা না গেলেও সামাজিক মাধ্যমে তিনি নেটিজেনদের মধ্যে নিয়মিত আলোচনায় থাকেন। বিভিন্ন মুহূর্ত শেয়ার করে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন তিনি। সম্প্রতি ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে এক স্ট্যাটাস দিয়েছেন বুবলী।

তারকারা পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতির প্রেক্ষাপটে নির্মিত নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এ অভিনয় করছেন। সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। এতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শবনম বুবলী ও আদর আজাদ।

সম্প্রতি রাজধানীর একটি ক্লাবে মহরত অনুষ্ঠানের মাধ্যমে ‘ঢাকাইয়া দেবদাস’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বুধবার (৩ ডিসেম্বর) বুবলী সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন। ছবিগুলোতে দেখা যায়, তিনি ছেলে শেহজাদকে নিয়ে একটি বিলাসবহুল গাড়ির শোরুমে রয়েছেন। শোরুমে সারিবদ্ধভাবে রাখা বিভিন্ন মার্সিডিজ গাড়ির পাশে দাঁড়িয়ে আছে শেহজাদ। কখনো নীল-সাদা পোশাকে লাল গাড়ির পাশে পোজ দিচ্ছে, আবার কখনো গাড়ির ভেতরে বসে রয়েছে।

বুবলী ক্যাপশনে লিখেছেন, তাদের ছেলে গাড়ি প্রেমিক। এর আগে এক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, ছেলে বীরের সঙ্গে তার সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ। মজার বিষয় হলো, শাকিব ছেলে শিখিয়েছেন—কোনো মেয়েকে পছন্দ করলে প্রথমে মায়ের সঙ্গে পরিচয় করানো উচিত। এই খুনসুটি দেখে বুবলীও আনন্দ পান।

শেহজাদ খানের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়া মাত্রই নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। অনেকেই গাড়ির প্রতি তার আগ্রহ দেখে খুশি হয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান ও শবনম বুবলী। তাদের ঘর আলোকিত করেছে ছেলে শেহজাদ। পরে বিয়ের বিষয় প্রকাশ্যে আসার পর সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়ায়, বিচ্ছেদের খবরও আসে। তবে এখন আলাদা থাকলেও সন্তানের কারণে দুজনের যোগাযোগ রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রে শেহজাদকে নিয়ে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাদের। পার্কে ঘুরতে যাওয়ার ছবিও প্রকাশ্যে আসার পর নতুন করে জল্পনা শুরু হয়েছে—তারা কি আবার কাছাকাছি আসছেন?

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

গাড়ি প্রেমিক ছেলে শেহজাদকে সঙ্গে নিয়ে শোরুমে সময় কাটালেন বুবলী

আপডেট সময় : ১১:০০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫