Hi

০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এভারকেয়ার হাসপাতালে পৌঁছালেন জোবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় এসে সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৩ মিনিটে তাকে বহনকারী গাড়িবহর হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করে।

এর আগে, সকাল পৌনে ১১টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে জোবাইদা রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

অন্যদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চয়তায় পড়েছে। শুক্রবার সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি সমস্যার কারণে কাতারের আমির প্রেরিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ ঢাকা আসছে না। ফলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়ায় কিছুটা দেরি হচ্ছে।

ফখরুল জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও শারীরিক অবস্থার উন্নতি হলে আগামী রোববার (৭ ডিসেম্বর) খালেদা জিয়াকে বিদেশ নেওয়া হতে পারে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

এভারকেয়ার হাসপাতালে পৌঁছালেন জোবাইদা রহমান

আপডেট সময় : ০৩:৩২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫