Hi

০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসকরা সম্মতি দিলেই বিদেশে নেওয়া হবে খালেদা জিয়াকে: বিএনপি মহাসচিব

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন চিকিৎসকের দল—এ কথা পুনর্ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চিকিৎসকেরা অনুমতি দিলেই তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের পাশের মসজিদের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। এর আগে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক উল্লেখ করে মির্জা ফখরুল জানান, বিগত এক সপ্তাহ ধরে তিনি হাসপাতালে উন্নত চিকিৎসা নিচ্ছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁর চিকিৎসায় নিয়োজিত থাকলেও আরও উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা অনুভব করছেন সবাই। সেই কারণেই তাঁকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, “চিকিৎসকেরা আশাবাদী, কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স শনিবার বাংলাদেশে পৌঁছাতে পারলে রোববারই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া যেতে পারে।”

বিগত আওয়ামী লীগ সরকারের সময় খালেদা জিয়া ছয় বছর কারাবন্দী ছিলেন উল্লেখ করে মির্জা ফখরুল দাবি করেন, দীর্ঘদিন নির্জন সেলে আটক থাকার অভিজ্ঞতা এবং পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার কারণেই তাঁর শারীরিক অবস্থা ক্রমান্বয়ে অবনতির দিকে যায়। করোনা পরিস্থিতির পর থেকে তিনি গুরুতর অসুস্থ ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন বিএনপি মহাসচিব।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্যটি সংরক্ষন করুন

যাচাইকারীর নাম

jatioaparadh aparadh

জনপ্রিয় সংবাদ

চিকিৎসকরা সম্মতি দিলেই বিদেশে নেওয়া হবে খালেদা জিয়াকে: বিএনপি মহাসচিব

আপডেট সময় : ০৪:৩২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫